1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালীতে উত্তেজনা, একাধিক ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ব্রাজিলসহ রোববারের খেলার পূর্ণ সূচি এফবিআই ড্রোনে অনুপ্রবেশের দাবি, বিশ্বকাপ ঘিরে নতুন সাইবার হুমকি নিখোঁজের ২৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে জল্পনা ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আক্রান্ত আরও ২০ জন প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, চাপে প্যারাগুয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, গাইবান্ধায় যুবক পুলিশের হেফাজতে

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের ঢাকার ৬ সরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিতের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা রোগীদের ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে দ্রুত ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ কারণে হাসপাতালটি থেকে আসা রোগীদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি হাসপাতালগুলোকে বলা হয়েছে।

যেসব সরকারি হাসপাতালকে এই নির্দেশনার আওতায় আনা হয়েছে, সেগুলো হলো— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে নবজাতকের মৃত্যু ও চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে গুরুতর অনিয়ম ও ব্যবস্থাপনাগত দুর্বলতার প্রমাণ পাওয়া যায়।

প্রতিবেদনে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা পরিবেশকে অনুপযুক্ত হিসেবে উল্লেখ করা হয় এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতির কথা তুলে ধরা হয়।

পরবর্তীতে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে পরিস্থিতি বিবেচনায় রেফার করা রোগীদের সরকারি হাসপাতালগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT