1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেল কানাডা, বসনিয়ার সঙ্গে ১–১ ড্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ না হেরে মাঠ ছাড়ল কানাডা। টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলে ড্র করে স্বাগতিকরা প্রথম পয়েন্ট অর্জন করে।

শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত এই ম্যাচে এর আগে দুই বিশ্বকাপে অংশ নিয়ে ছয় ম্যাচ খেললেও কোনো জয় বা ড্র পায়নি কানাডা। ফলে এবারই প্রথম বিশ্বকাপ মঞ্চে তারা পয়েন্টের স্বাদ পেল।

ম্যাচের শুরুতে রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলতে থাকে বসনিয়া। সুযোগ তৈরি করলেও ২১ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠান জোভো লুকিচ, এতে এগিয়ে যায় বসনিয়া।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে কানাডা। একের পর এক আক্রমণের পর ৭৯ মিনিটে কাইল লারিন গোল করে ম্যাচে সমতা ফেরান।

শেষ মুহূর্তে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালালেও কেউই সফল হয়নি। ফলে ১–১ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

আগামী ১৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে কানাডা। একই দিনে বসনিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT