1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালীতে উত্তেজনা, একাধিক ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ব্রাজিলসহ রোববারের খেলার পূর্ণ সূচি এফবিআই ড্রোনে অনুপ্রবেশের দাবি, বিশ্বকাপ ঘিরে নতুন সাইবার হুমকি নিখোঁজের ২৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা, পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে জল্পনা ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আক্রান্ত আরও ২০ জন প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, চাপে প্যারাগুয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, গাইবান্ধায় যুবক পুলিশের হেফাজতে

চুয়েটে শুরু ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৬’, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ক্যাম্পাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনব্যাপী ‘চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (১২ জুন) চুয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে র‍্যালি ও নানা কর্মসূচির মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি চলবে ১৩ জুন পর্যন্ত।

উদ্বোধনী দিনে সকাল সাড়ে নয়টায় র‍্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য টেকনিক্যাল সেশন, বিসিএস ও ব্যাংক চাকরির প্রস্তুতি এবং উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘প্রেজেন্টএক্স’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে ২৩টি দলের ৬৩ জন প্রতিযোগী অংশ নেন।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়াই এই ফেস্টের মূল উদ্দেশ্য।

ফেস্টের দ্বিতীয় দিনে থাকবে চাকরি মেলা, যেখানে দেশের শীর্ষ ১২টি কোম্পানি অংশ নেবে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বসবে এসব প্রতিষ্ঠানের স্টল। শিক্ষার্থীরা সেখানে সরাসরি সিভি জমা দেওয়ার পাশাপাশি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

একই দিনে উচ্চশিক্ষা ও কর্পোরেট ক্যারিয়ার নিয়ে পৃথক সেমিনারের আয়োজন করা হবে। সবশেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে দুই দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ বলেন, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ও কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক জানান, এই ফেস্ট শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, এবারের আয়োজনে প্রায় ১৭টি কোম্পানি অংশ নিচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি করেছে।

উল্লেখ্য, আনুষ্ঠানিক সূচনার আগে ১১ জুন প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে চুয়েটে একটি টেকনিক্যাল সেশন ও নিয়োগ পরীক্ষা আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT