1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে টানা ছুটির আমেজ। আজ সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির মধ্যেও সব খাতে কর্মীরা ছুটি পাচ্ছেন না।

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে যখন লাখো মানুষ গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন, তখন দেশের জরুরি সেবা সচল রাখতে অনেকেই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, ডাক ও টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ছুটির বাইরে থাকবেন। বন্দর ও পরিবহন খাতের জরুরি সেবাও চলমান থাকবে।

স্বাস্থ্যখাতে হাসপাতাল, চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ঈদের ছুটিতেও সেবা কার্যক্রম চালু রাখবেন। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনে নিয়োজিত ব্যক্তিরাও দায়িত্বে থাকবেন।

ব্যাংকিং খাতে লেনদেন ও এটিএম সেবা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টও আলাদা নির্দেশনা জারি করবে।

বেসরকারি শিল্প ও কলকারখানার ছুটির বিষয়েও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

ঈদের ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হয়। এর পর থেকেই মূলত দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT