1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ১০ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি-তাণ্ডবের আশঙ্কা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ১৫ শ্রমিকের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া আরেক ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনায় এক ট্রাকচালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. হোসেন (৩৫) চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা।

এদিকে রাত ৩টার দিকে সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়াগামী লেনে বাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হন। আহতরা হলেন বগুড়ার মোহাম্মদ তৌফিক সিদ্দিক, ফরিদপুরের সিনতিয়া এবং সিরাজগঞ্জের হামিদা।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের দুটি স্থানেই যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT