1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতা শুরু

মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর মুগদা এলাকায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নিহত ব্যক্তি সৌদি প্রবাসী মুকাররম বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৮ মে) র‌্যাব-৩ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার সাইদুর রহমান জানান, পরকীয়া সম্পর্ক ও অর্থ আত্মসাতের জেরে মুকাররমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

র‌্যাবের দাবি, পাঁচ লাখের বেশি টাকা আত্মসাতের উদ্দেশ্যে এক নারী ও তার বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে মুকাররমকে হত্যা করে। পরে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

এর আগে রোববার রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো সাত টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েক ঘণ্টা পর পাশের এলাকা থেকে বিচ্ছিন্ন মাথাও উদ্ধার করা হয়।

ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে নিহতের মাথার অংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করতে মরদেহ খণ্ডিত করা হয়েছিল। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্ত চলছে।

মুগদা থানার পুলিশ জানায়, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে অন্য কোথাও হত্যার পর মরদেহটি বস্তাবন্দি করে সেখানে ফেলে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT