1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভা ঘিরে জনসমাগম, সভামঞ্চ প্রস্তুত চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী, উন্নয়ন কর্মসূচি ও খাল পুনঃখননের উদ্বোধন পিরোজপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৪ দোকান পুড়ে ছাই ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু শ্যামলীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ দীর্ঘ ২ দশক পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন রাজশাহীতে জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, আসামি গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেল্পার নিহত ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ বান্ধবী ও কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

কারিনা কায়সার ছিলেন সাবেক ফুটবলার কায়সার হামিদের কন্যা। তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

কারিনার বাবা কায়সার হামিদ মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT