1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভা ঘিরে জনসমাগম, সভামঞ্চ প্রস্তুত চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী, উন্নয়ন কর্মসূচি ও খাল পুনঃখননের উদ্বোধন পিরোজপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৪ দোকান পুড়ে ছাই ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু শ্যামলীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ দীর্ঘ ২ দশক পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন রাজশাহীতে জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, আসামি গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেল্পার নিহত ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজবাড়ীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মো. আইয়ুব মোল্লা (৩৭)। তিনি রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা এবং আ. জলিল মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দুপুর আনুমানিক ২টা ১ মিনিটে গোয়ালন্দঘাট থানার গফুর মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তার বিরুদ্ধে ২০১৪ সালের একটি মাদক মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেন।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT