1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ায় প্রধানমন্ত্রীর পথসভা ঘিরে জনসমাগম, সভামঞ্চ প্রস্তুত চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী, উন্নয়ন কর্মসূচি ও খাল পুনঃখননের উদ্বোধন পিরোজপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৪ দোকান পুড়ে ছাই ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু শ্যামলীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ দীর্ঘ ২ দশক পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন রাজশাহীতে জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, আসামি গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেল্পার নিহত ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঈদ-উল-আজহা উপলক্ষে টানা ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি কার্যক্রম চালু রাখতে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি সেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে।

এ ছাড়া হাসপাতাল, চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম পরিবহন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।

ব্যাংকিং কার্যক্রম বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে। আদালত সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT