1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুব্বর (৩৫) এবং হোসেন ফকির (৩৭)।

এর আগে সকালে গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা করে এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT