বাংলার আকাশ ডেস্ক :
পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আশিক ও তার দল। অনুষ্ঠানের একপর্যায়ে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি গানের তালে শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে উঠে নাচতে দেখা যায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে।
পরে তারা দলের অন্যান্য নেতাদেরও নাচে অংশ নিতে উৎসাহিত করেন। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ আসনেই বসে অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপি বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা হয়। পরে নেতাকর্মীরা বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।