1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

২০ সেকেন্ডে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে!

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৯ Time View

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদিকে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এক যুবক ২০ সেকেন্ডে ১০-১৫ বার কুপিয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। এক চোখ হারাতে হচ্ছে।

প্রথমে হলে উপস্থিত দর্শকরা ভেবেছিলেন, হয়তো কোনো ‘স্টান্ট’ চলছে মঞ্চে। সেই ভুল ভাঙতে সময় লাগেনি। দর্শকেরা দেখলেন— সত্যিই গায়ে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে কোপানো হচ্ছে সালমান রুশদিকে!

সন্ত্রস্ত প্রত্যক্ষদর্শীরা বলেন, অন্তত ১০-১৫ বার কোপানো হয়েছে বুকারজয়ী ৭৫ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভুত বৃটিশ এই লেখককে।

শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় রুশদির ওপর এ হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে কারো সঙ্গে পরিচয় করানো হচ্ছিল লেখককে। সেই সময় আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়েন ২৪ বছরের ওই যুবক।

চলতে থাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো। ওই সময় যারা মঞ্চে ছিলেন, তারা সঙ্গে সঙ্গেই হামলাকারীকে ধরে ফেলেন। ২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয়েছে রুশদিকে। তার ঘাড়েও আঘাত করা হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে এসে পুলিশ রুশদিকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠায়। গ্রেফতার করা হয় হামলাকারীকেও। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন অভিযুক্ত।

বিতর্কিত উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’র জন্য ১৯৮৯ সালে মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েন রুশদি। এমনকি, তাকে হত্যার জন্য ফতোয়া ও ৩ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণে বেঁচে গেলেও সালমান রুশদি ভেন্টিলেটরে আছেন। কথা বলতে পারছেন না এবং চোখও হারাতে পারেন।

শুক্রবার সন্ধ্যায় রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি বলেন, খবর ভালো নয়। সালমান এরই মধ্যে এক চোখ হারিয়েছেন সালমান। মারাত্মক জখম হয়েছে তার লিভার।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT