1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় ডোবা থেকে বেডশিটে মোড়ানো এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহেদা আক্তার মুন্নী (প্রায় ৩০)। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম তারেক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাতে স্থানীয়রা একটি ময়লা-আবর্জনার ডোবা থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে সেখানে মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বেডশিটে মোড়ানো অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন ছিল।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ বছর আগে মুন্নীর সঙ্গে তারেকের বিয়ে হয়। বিয়ের পর তারা চট্টগ্রামে বসবাস করলেও কয়েক মাস আগে কক্সবাজারে এসে ভাড়া বাসায় থাকছিলেন। কয়েক মাস আগে স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়।

নিহতের পরিবার অভিযোগ করে, পারিবারিক বিরোধের জেরে সাইফুল ইসলাম তারেক তার স্ত্রীকে হত্যা করেছেন। নিহতের ছোট ভাই জানান, হত্যার আগে তার বোনকে মারধর করা হয়েছিল এবং এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও নিহতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করতে পারেননি।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. ছমিউদ্দিন জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে এবং ঘটনাটি রহস্যজনক। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম তারেক পলাতক রয়েছেন। নিহত দম্পতির চার বছর বয়সী একটি সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT