1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের।

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

এস ইসলাম:

ফরিদপুররে পূর্ব খাবাসপুর সারাদা সুন্দুরী মহিলা কলেজ রোডে অবস্থিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত এক তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের মালিকপক্ষের এক সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পিংক শপিং সেন্টার- ফরিদপুর এ।

ভুক্তভোগী আশার পরিবার জানায়, আশা দীর্ঘদিন ধরে উক্ত শপিং সেন্টারে কর্মরত রয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে বিরোধের জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত সৈয়দা আফসানা তিথি, যিনি নিজেকে প্রতিষ্ঠানের পূর্ণ মালিক দাবি করেন, আশার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ, হামলার সময় আশাকে গুরুতরভাবে আহত করা হয় এবং তার মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়। বর্তমানে আশা চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিকভাবে দুর্বল অবস্থায় আছেন বলে জানা গেছে।

পরিবার আরও জানায়, এর আগেও অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় আশাকে হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ এই হামলার মাধ্যমে সেই হুমকির বাস্তব রূপ দেখা গেছে বলে তারা মনে করছেন।

ঘটনার পর আশার পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা সকলের কাছে আশার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন সর্ব সাধারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT