1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

হিরো আলমকে প্রাণে মেরে বুড়িগঙ্গায় ফেলার হুমকি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩৪ Time View

অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় তিনি এ জিডি করেন।

জিডিতে হিরো আলম উল্লেখ করেন, ‘বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (৩৫), পিতা-মৃত আহম্মদ আলী, মাতা-মনোয়ারা বেগম, সাং-এরুলিয়া আরজে পলিবাড়ি, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, বর্তমানে বাসা নম্বর-১৭, ব্লক-ডি, রোড নম্বর-২, মহানগর প্রজেক্ট, থানা-হাতিরঝিল, ঢাকা থানায় হাজির হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, আমি ২৪/০৭/২০২৩ তারিখ আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থান করাকালে আমার ব্যক্তিগত মোবাইল নং-০১৭৫৫- ১৩৪৪… এ রাত ০৯.৪৩, ০৯.৫৪, ১১.১৮ ঘটিকার সময়ে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নম্বর ০১৩২৩৭৯২০৪৭ থেকে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার জন্য হুমকি প্রদান করে।’

তিনি বলেন, ‘আমি তাকে গালিগালাজ করতে নিধেষ করলে সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শংকিত । বিধায় আমি ভবিষতের জন্য সাধারণ ডায়েরি করতে ইচ্ছুক।

অতএব, উক্ত বিষয় ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT