1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সেভেরোদনেৎস্ক থেকে পিছু হটেছে ইউক্রেন সেনারা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২০০ Time View

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে রাশিয়ার সেনাবাহিনীর প্রবল বোমাবর্ষণের মুখে টিকতে না পেরে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা এখন সেভেরোদনেৎস্কের ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র।

স্থানীয় সময় বুধবার সেভেরোদনেৎস্কের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন।

সেভেরোদনেৎস্কের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, কিছুদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী সেভেরোদনেৎস্কে রুশ সেনাবাহিনীকে রুখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিল। তারা শহরটির প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। পরে রুশ সেনা ও বিমানবাহিনী ওই এলাকায় প্রবল বোমাবর্ষণ শুরু করলে সেসব এলাকা আর দখলে রাখতে পারেনি।

সেরহি গাইদাই বলেন, ‘আমাদের সেনাবাহিনী এখন কেবল শহরের উপকণ্ঠের ছোট একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে লড়াই এখনো চলছে, আমাদের বাহিনী এখনো সেভেরোদনেৎস্ক রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনী পরিপূর্ণভাবে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এ কথা বলা সম্ভব নয়।’

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT