1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সিঁধ কেটে, গলায় বটি ধরে নারীকে ধর্ষণ, ভিডিও ধারণ

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩৬ Time View

ভোলা সদর উপজেলায় সিঁধ কেটে এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে কামাল মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ধর্ষণ করা হয় ওই নারীকে। মঙ্গলবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কন্দকপুর গ্রামে ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ২ সন্তানের মা।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক তার প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করেছ

ভুক্তভোগী ওই নারী বলেন, আমার স্বামী পেশায় জেলে। তিনি কিছুদিন আগে সাগরে গেছেন এবং আমার শ্বশুর-শাশুড়ি গত দুদিন আগে ঢাকায় গেছেন। আমি ২ ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকি। মঙ্গলবার রাত দেড়টার দিকে সিঁধ কেটে প্রতিবেশী কামাল মাঝি ঘরে ঢোকে।এ সময় তার সঙ্গে অজ্ঞাত আরও একজন ছিলেন।  বিষয়টি বুঝতে পেরে আমি চোর-চোর বলে চিৎকার দিলে সে ওড়না দিয়ে আমার মুখ চেপে গলায় বটি ধরে।

তিনি আরও বলেন, পরবর্তীতে কামাল মাঝি আমার গলায় বটি ধরে ভয় দেখায়, আমি ধস্তাধস্তি শুরু করলে আমার ছেলের গলায়ও বটি ধরে। একপর্যায়ে কামাল মাঝি আমাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ শেষে ধর্ষণ করে। তার হাতে-পায়ে ধরেও রক্ষা পাইনি। এ ছাড়া ভিডিওতে আমি তাকে ডেকে ঘরে এনেছি মর্মে জবানবন্দি নেয় এবং ধর্ষণের কথা কাউকে বললে সে ভিডিও ভাইরাল করে দেওয়াসহ আমার সন্তানদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়। পরে বিষয়টি পরিবারকে জানালে তারা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান।

এ সময় এ ঘটনায় অভিযুক্তদের সাজার দাবি জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT