1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রেড জোন রক্ষায় সেনা মোতায়েনের ঘোষণা পাকিস্তান সরকারের

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২২৩ Time View

ইসলামাবাদের ‘রেড জোনের’ নিরাপত্তায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার। ইতোমধ্যে দেশটির বর্তমান সরকার সেনাবাহিনী মোতায়েনের অনুমতিও দিয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ টুইটে বলেছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।

টুইটে তিনি এ বিষয়ক একটি প্রজ্ঞাপন যুক্ত করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যে ভবনগুলো সুরক্ষিত রাখা হবে তার মধ্যে রয়েছে— সুপ্রিমকোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রী ভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় ও কূটনৈতিক ছিটমহল।

বৃহস্পতিবার মাঝ রাতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা আজাদি মার্চ ইসলামাবাদে প্রবেশ করেছে। ইমরান খান এখান থেকে ডিচকে তার দলের কর্মী–সমর্থকদের কাছে যাবেন। তার এই কর্মসূচি ঠেকাতে বর্তমান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে পিটিআইয়ের ডাকা আজাদি মার্চ ঘিরে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর দিকে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজাদি মার্চ ঠেকাতে পুলিশ ইসলামাবাদের সড়কে সড়কে প্রতিবন্ধকতা বসালেও সেগুলো সরিয়ে ফেলেছেন কর্মীরা।

দেশটির বৃহত্তম পাঞ্জাবপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পিটিআইকর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাহোরে দফায় দফায় সংঘাত হয়েছে। এমন পরিস্থিতিতেও ইমরান খান কোনো বাধাই আজাদি মার্চ ঠেকাতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন।

পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান বুধবার সমর্থকদের প্রকৃত স্বাধীনতার জন্য ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা শুরুর আহ্বান জানান। তার এ আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT