1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থিদের সংঘর্ষ, নিহত ৯০

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২০৫ Time View

মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থিদের ব্যাপক সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গত পাঁচ দিনের সংঘর্ষে প্রতিরোধ যোদ্ধাদের হাতে সেনাবাহিনীর অন্তত ৯০ সদস্য নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে প্রাণ গেছে চার যোদ্ধারও।

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে স্থানীয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর শক্ত প্রতিরোধের মুখে আছে দেশটির সেনাবাহিনী। গত কয়েক দিনে সাগাইং ও ম্যাগওয়ে অঞ্চলে জান্তাবিরোধী বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)-এর সঙ্গে সেনাবাহিনীর তীব্র লড়াই হয়েছে।

সাগাইং অঞ্চলের মাইনমুর একটি গ্রামের কাছে ১৬ জুন মেশিনগান সজ্জিত দুটি সামরিক যানবাহনে অতর্কিত হামলা চালায় তারা। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আরেক জায়গায় সামরিক বহরে হামলায় ২০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পিপলস গেরিলা কমান্ডো (পিজিসি)। মাইন ব্যবহার করে এসব হামলা চালানো হয়।

এর আগে ১৫ জুন সকালে মনিওয়া-আয়ারদাউ হাইওয়েতে পিডিএফের অতর্কিত হামলায় সাত সেনা নিহত হন।

এ বিষয়ে পিডিএফ যোদ্ধা কো দাউং হমান বলেন, আমরা আমাদের জীবন রক্ষা, সামরিক শাসনের বিরুদ্ধে এবং আমাদের জনগণের জন্য লড়াই করছি।

গত বছরের ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিকে। এর বিরুদ্ধে অবস্থান নিয়ে রাস্তায় নামেন লাখ লাখ বেসামরিক নাগরিক। তাদের শক্ত হাতে প্রতিহত করে জান্তা সরকার।

চলমান আন্দোলনে প্রাণ হারান কয়েক হাজার মানুষ। এর কিছু দিন পরই সেনাবাহিনীর বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র আন্দোলন। ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে চলেছে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT