1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মাধবদীর সাবেক মেয়র মানিক ছাত্র হত্যা মামলায় গ্রেফতার

banglarakash
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩২৮ Time View

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলায় নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।  সোমবার দুপুরে সাবেক মেয়র মানিককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলামের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মোশাররফ হোসেন মানিককে মিন্টু রোডের ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে শাওন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে মাধবদী থানা পুলিশ সাবেক মেয়র মানিককে আদালতে হাজির করে। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে মামলার মূল নথি জেলা জজ আদালতে অন্য আসামির শুনানির জন্য মুলতবি থাকায় তাৎক্ষণিকভাবে রিমান্ড শুনানি হয়নি। ফলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর ভাটারা এলাকা থেকে মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেফতার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবং আজ দুপুরে মাধবদী থানার মামলা অনুযায়ী আদালতে হাজির করা হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দু’টি হত্যা মামলা, একটি হত্যা চেষ্টার মামলা এবং আরও একটি মামলা মিলিয়ে মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছিলেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT