1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

banglarakash
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৬৪ Time View

বগুড়ার সারিয়াকান্দি থেকে চুরি করা গরু নৌকায় করে সিরাজগঞ্জে নেওয়ার সময় চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৩ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বেরিপোটল গ্রামের রজব মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৩২) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৪৩)। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৪০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে বিক্রম (৪০)। তাদেরকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে যমুনা নদী দিয়ে নৌকাযোগে একদল চোর যাচ্ছিল। বগুড়ার সারিয়ারকান্দি চর বাথান থেকে এমন সংবাদ ফোন করে সিরাজগঞ্জের কাজিপুরের লোকজনকে জানানো হয়। বিকেলে কাজিপুরের লোকজন যমুনা নদীতে গরুসহ নৌকা দেখতে পেয়ে পিছু ধাওয়া দেয়। এক পর্যায়ে সদর উপজেলার পাঁচঠাকুরী এলাকা গিয়ে নৌকাসহ চোরেরা ধরা পড়ে। নৌকাতে পাঁচজন থাকলেও তিনজন নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি মৃত ও দুটি জীবিত গরু উদ্ধার করা হয়েছে। নৌকা, উদ্ধারকৃত গরু এবং আহতদের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। ওসি মো. রফিকুল ইসলাম জানান আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT