1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ফরিদপুরে কাপড় রোদে শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে তুচ্ছ সংঘর্ষ, এক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ Time View

বাংলার আকাশ ডেস্ক:


ফরিদপুর শহরে কাপড় শুকানোর রশি টানানো নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে জুয়েল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার গোয়ালচামট বিহারী কলোনির মোল্লাবাড়ি সড়ক। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাড়ির সামনে কাপড় শুকানোর জন্য রশি টানানো নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, পরে আরও কয়েকজন ঘটনাস্থলে এসে জুয়েল মোল্লা ও তার ভাইয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জুয়েল মোল্লাকে মৃত ঘোষণা করেন। তার ভাই বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT