1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার ডিজেল সংকটে লাইটার জাহাজ চলাচল ব্যাহত, চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলের জট ফরিদপুরে একদিনে ২৩ নতুন হাম সন্দেহভাজন রোগী, মৃত্যু নেই পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের।

বেনাপোল সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের মাদক এলএসডি উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

৬ কোটি টাকা মূল্যের ৬ বোতল মাদক এলএসডি যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিজিবি‌র অভিযানে উদ্ধার করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানিয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন,শুক্রবার দুপুরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে ২০০ গজ দক্ষিনে  রেললাইনের পাশে একটি ব্যাগে মাদকের এই চালানটি পাওয়া যায়। সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘মাদকের একটি চালান নিয়ে আসা হচ্ছে’ এমন গোপন সংবাদের ভিক্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এসময় রেললাইন দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে পাঁয়ে হেটে আসছিলেন। পূর্বে থেকে অবস্থান নেওয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে মাদক পাচারকারি দৌড়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর ৬ বোতল এলএসডি ১৮ পিস ক্লোভ-জি ক্রিম ও ১৯ পিস স্কিন সাইন ক্রিম পাওয়া যায়। আটক এলএসডি’র বাজার মূল্য ৬কোটি ২৪লাখ টাকা,ক্লোভ-জি ক্রিমের বাজার মূল্য ৫হাজার ৪০০টাকা এবং স্কিন সাইন ক্রিমের বাজার মূল্য ৫ হাজার ৭০০টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT