1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২১৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বরিশালে বাংলা নববর্ষকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। নতুন বছরকে স্বাগত জানাতে চারুকলা প্রাঙ্গণে শিল্পীদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে পরিবেশ। ঐতিহ্য, সংস্কৃতি আর বাঙালিয়ানা ঘিরে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণে ব্যস্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

চারুকলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থী ও শিল্পীরা শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। বাঁশ, কাগজ ও রঙের কাজে তৈরি হচ্ছে নানা আকর্ষণীয় উপকরণ। এবারের শোভাযাত্রার সামনে থাকবে বিশাল টিয়া পাখির প্রতিকৃতি এবং বিভিন্ন লোকজ মুখোশ, যা আয়োজনে যোগ করবে ভিন্ন মাত্রা।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, এটি বাঙালির পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। প্রতি বছর এই আয়োজনকে সফল করতে তারা আন্তরিকভাবে কাজ করে থাকেন।

আয়োজকদের মতে, কৃষিনির্ভর বাংলার ঐতিহ্য থেকেই এই উৎসবের উৎপত্তি। সময়ের সাথে এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

জানা গেছে, আগামী ১৪ এপ্রিল সকালে নগরীর বিএম স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এতে অংশ নেবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রার মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বার্তা তুলে ধরা হবে।

এদিকে, উদীচী শিল্পী গোষ্ঠী-এর উদ্যোগে বিএম স্কুল মাঠে তিনদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ৭০টি স্টল থাকছে। প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে দিনজুড়ে চলবে গান, নৃত্য ও আবৃত্তি।

আয়োজকরা জানান, অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। মেলা ও অন্যান্য আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

বরিশালের প্রায় ৩৫টি সাংস্কৃতিক সংগঠন এবার নববর্ষ বরণে যুক্ত হয়ে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT