1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে রোটারি ক্লাব অব ফরিদপুরের ২০২৫–২৬ রোটারি বর্ষের ৪০তম অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার রাতে শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত টেরাকোটা চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক জামান। বিশেষ অতিথি ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এস. এম. শওকত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর (অ্যাডমিন) পিপি এম. মাহমুদুল হাসান।

সভাপতিত্ব করেন রোটারিয়ান শিমুল হালদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পিপি অ্যাডভোকেট তুষার কুমার দত্ত।

এছাড়া বক্তব্য দেন পিপি ডা. এম. এ. জলিল ও অ্যাডভোকেট অলেকেশ রায়। প্রত্যয় পাঠ করেন পিপি ডা. মো. এনামুল হক।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান পিপি প্রফেসর মতিয়ার রহমান।

পরে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ডা. মো. খন্দকার আবদুল্লাহ হিজ সাদ ও অ্যাডভোকেট আলমগীর কবীর ভূঁইয়া। পরে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান আবুল কালাম শেখ আনুষ্ঠানিক ঘোষণা দেন।

অনুষ্ঠানে ফরিদপুরসহ কুষ্টিয়া, রাজবাড়ী, ঢাকা সেন্ট্রাল ও ফরিদপুর নিউটাউন রোটারি ক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা রোটারির মানবকল্যাণমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT