1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

বুমরাহকে মিস করবে ভারত

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৮১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

আগামী ১৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এ বিশ্বকাপে পিঠের চোটের কারণে খেলতে পারবেন না ভারতের এ সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। সবশেষ এশিয়া কাপেও চোটের কারণে খেলতে পারেননি তিনি।

সোমবার ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বুমরাহ।

বিসিসিআইয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বুমরাহর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে বিসিসিআইয়ের চিকিৎসক দল। বিশেষজ্ঞদের সঙ্গে পরিপূর্ণ আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিঠের চোটের কারণে এর আগে বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন। দ্রুত তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

অনুশীলনে ব্যথা অনুভব করায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি বুমরাহ। ম্যাচের আগে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছিল, চিকিৎসক দলের পর্যবেক্ষণের পর ওই ম্যাচ থেকে ছিটকে যান বুমরাহ।

বুমরাহ ছিটকে পড়ায় রিজার্ভ দলে থাকা দুই পেসার মোহাম্মদ শামি ও দীপক চাহারের মধ্য থেকে কাউকে বেছে নিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি শামি।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT