1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত:

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪৭ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের মূল ফটক বা প্রশাসনিক ভবন।
সামাজিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের দুই ছাত্রকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে; একই সঙ্গে ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়াও চলমান রয়েছে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে সমকামিতার অভিযোগে দুই ছাত্রকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ।

এক বিবৃতিতে হল জিএস জানান, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওই দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা) অভিযোগ প্রমাণিত হওয়ায় হল প্রশাসন এই কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদের স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের গোপালগঞ্জের বাসিন্দা আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের নেত্রকোনার বাসিন্দা আরিফুল হক শুভ। উভয়ই ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হল প্রশাসন সূত্রে জানা যায়, লিখিত অভিযোগ পাওয়ার পর তা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্তে অকাট্য প্রমাণ মেলার পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

জিএস আহমেদ আল সাবাহ জানান, কেবল হল থেকে বহিষ্কারই শেষ নয়, অভিযুক্তদের স্থায়ী ছাত্রত্ব বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ করা হয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT