1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

সমগ্র বিশ্বের মধ্যে ৮০টি দেশকে হারিয়ে কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেবে ছাত্রলীগ।

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

ছাত্রলীগের মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, আজ (সোমবার) বিকাল ৩টায় বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তিনি বলেন, হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে একটি গিফট বক্স দেওয়া হবে। গিফটের মধ্যে বই, পাঞ্জাবির কাপড়, জায়নামাজ, টুপি, কুরআন শরিফসহ আরও অনেক কিছু থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT