1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ফ্লিককে এক ম্যাচ নিষিদ্ধ করল উয়েফা, সঙ্গে ২০ হাজার ইউরো জরিমানা

banglarakash
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ Time View

নতুন মৌসুম শুরুর আগেই শাস্তির মুখে বার্সেলোনার কোচ ফ্লিক

বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিককে নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় অসদাচরণের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্লিক। একইসঙ্গে তাকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

উয়েফার ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার এই শাস্তির কথা জানিয়েছে। ফ্লিকের সহকারী কোচ মার্কাস জর্গকেও একই শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রথম ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না এই দুই কোচ।

শুধু কোচিং স্টাফ নয়, শাস্তি হয়েছে বার্সেলোনার খেলোয়াড়দেরও। অ্যান্টি-ডোপিং নিয়ম না মানায় লামিনে ইয়ামাল এবং রবের্ত লেভানদোভস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে। একই ম্যাচে সমর্থকরা মাঠে বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি পোড়ানোর জন্য ২ হাজার ৫০০ ইউরো জরিমানা হয়েছে ক্লাবটির। এদিকে, একই ম্যাচে দর্শকদের অসদাচরণের কারণে ইন্টার মিলানকেও জরিমানা করেছে উয়েফা। সমর্থকদের রাস্তা আটকে দেওয়া এবং আতশবাজি পোড়ানোর দায়ে তাদের মোট ৩৩ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT