1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

ফরিদপুরে হামের সংক্রমণ বেড়েই চলেছে, ৬ মাসে আক্রান্ত প্রায় ৩ হাজার, মৃত্যু ২১

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৯২৯ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের শরীরে হাম রোগের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে ২৫ জন এবং অন্য জেলা থেকে আসা ৫ জন রোগী রয়েছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

উপজেলাভিত্তিক হিসাবে চলতি বছরে বোয়ালমারীতে ২৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮৩৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৯৬৯ জন হাম রোগী চিকিৎসা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৯ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে ৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৫২ জন রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। শিশুদের নির্ধারিত সময়ে হাম ও রুবেলা টিকা দেওয়ার পাশাপাশি কোনো শিশুর শরীরে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT