1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার সকাল ৯:৩০ ঘটিকায় ফরিদপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। “আল মামুন হজ কাফেলা”-এর উদ্যোগে এই মহতী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র শিক্ষক (সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর) এবং উপজেলা আল কোরআন মুখস্থ প্রকল্পের সভাপতি মাওলানা মোঃ ইউনুস আলী মোল্লা। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আল মামুন হজ কাফেলার পরিচালক এবং গ্লোবাল এশিয়ান ট্যুরস এন্ড ট্রাভেলস-এর পার্টনার মাওলানা মোঃ মামুনার রশীদ।
পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল ও বিশিষ্ট সমাজসেবক প্রফেসর আবদুত তাওয়াব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টেপাখোলা জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার শায়খুল হাদিস, শিক্ষা সচিব ও খতিব মুফতী আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মুফতী আবু বকর সিদ্দীক আলদাদী (মহাপরিচালক, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা, আল মামুন হজ কাফেলা)
  • মুফতী কামরুজ্জামান (মুহতামিম, শামসুল উলুম মাদ্রাসা, ফরিদপুর)
  • এ এন এম হাসান নোমান (বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব এবং ধর্মীয় বক্তা)
  • মুফতী মাহমুদ হাসান ফারেক (প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ইসলামিক শরীয়াহ রিসার্চ সেন্টার, ফরিদপুর)
  • মাওলানা মোফাজ্জল হোসাইন (সাবেক হেড মুহাদ্দিস, মাহমুদপুর আলিয়া মাদ্রাসা)
  • মুফতী এম এফ ফারুক রহমানী (উপাধ্যক্ষ ও ইমাম, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ)
    বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা চাটমোহর শাহী মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আনোয়ারুল্লাহ ইব্রাহিম, ইয়াছিন মসজিদ জামিয়া হাফিজিয়ার হযরত মাওলানা মাহমুদূল হাসান, টেপাখোলা দারুস সালাম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা লিয়াকত আলী এবং ফরিদপুর নিউ মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সুলাইমান ফারুকী।
    অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা কবির হুসাইন এবং মাদারীপুরের সাকিনাহ ক্যাডেটের সহ-সুপার মাওলানা রফিকুল ইসলাম।
    অনুষ্ঠানে বক্তারা হজের শিক্ষা ও এর আধ্যাত্মিক গুরুত্ব ধরে রাখার আহ্বান জানান এবং আল মামুন হজ কাফেলার সুন্দর ব্যবস্থাপনার প্রশংসা করেন। কাফেলার হাজীদের উপস্থিতিতে মিলনায়তনটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT