1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ফরিদপুরে ‌ বেনজির আহমেদ তাবরিজ এর ‌ বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ‌ও ‌ স্বপদে বহাল করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২২০ Time View

🎉 বহিষ্কারাদেশ প্রত্যাহারে ফরিদপুরে ‘‘বেনজির আহমেদ তাবরিজের’’ সমর্থকদের আনন্দ মিছিল

 

বাংলার আকাশ ডেস্ক

বেনজির আহমেদ তাবরিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তাকে স্বপদে বহাল করায় ফরিদপুরে তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে শহরের মহাখালী পাঠশালার মোড়ে অবস্থিত মাছরাঙা শপিং কমপ্লেক্সের সামনে থেকে এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পৌঁছালে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস এবং বেনজির আহমেদ তাবরিজ নিজে।

বক্তব্যের সময় বেনজির আহমেদ তাবরিজের উপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং স্বপদে বহাল করায় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোন্নায়েম মুন্না, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নয়নসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর নিকট আহ্বান জানানো হয়। আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।

জানা গেছে, এই উপলক্ষে আগামীকাল বাদ জোহর (দুপুরের নামাজের পর) দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT