1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

পাহাড়ে পথ হারানো ৩ পর্যটককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলা তিন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুরে সীতাকুণ্ড থেকে এই পর্যটকদের উদ্ধার করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকৃত পর্যটকরা হলেন- নোয়াখালী শাখার এক ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বণিক (৩৫) ও মো. আলাউদ্দিন (৩৬)।

জানা যায়, শুক্রবার সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বেড়াতে যায় নোয়াখালী থেকে আগত সোনালি ব্যাংকের তিন কর্মকর্তা। সকাল সাড়ে ৯টার দিকে তারা বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে প্রবেশ করেন। বিভিন্ন স্থানে বেড়ানোর এক পর্যায়ে তারা পথ হারিয়ে ফেলেন। বের হওয়ার পথ খুঁজে না পেয়ে দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে কল করেন এবং তাদের উদ্ধার করার কথা জানান।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব মো. নূরুল আলম দুলালের নেতৃত্বে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের একটি রেসকিউ টিম গিয়ে বিকাল সোয়া ৩টার দিকে তাদের উদ্ধার করেন।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব মো. নূরুল আলম দুলাল জানান, খবর পেয়ে আমরা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনে যাই, প্রথমে গুগল ম্যাপের মাধ্যমে তাদের লোকেশন ট্র্যাকিং করি। মোবাইলের ফোনের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে থাকি এবং তাদের বের হওয়ার পথের নির্দেশনা দেই। এদিকে আমরা সাইরেন বাজাতে থাকি। ফোনে তাদের বলি আমাদের সাইরেন শুনতে পান কিনা যদি শুনতে পান তাহলে সাইরেনের শব্দের দিকে এগুতে থাকুন। এভাবে আমরা তাদের উদ্ধার করি। উদ্ধার করার পর তাদের হোটেলে পৌঁছে দেই।

উদ্ধারকৃত এক পর্যটক জানান, আমরা সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে প্রবেশ করি। এক পর্যায়ে আমরা বুঝতে পারি পথ হারিয়ে ফেলেছি। এভাবে ৩ ঘণ্টা পথ খোঁজার পর আমরা ফায়ার সার্ভিসকে কল দেই। তারা এসে আমাদের উদ্ধার করেন। এজন্য ফায়ার সার্ভিসের সব সদস্যদের ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT