1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

দুই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

উত্তরবঙ্গের দুই জেলা নওগাঁ ও জয়পুরহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।  সোমবার এই দুই জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার সকাল ৭টায় নওগাঁর বদলগাছি আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, বদলগাছিতে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা এজন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে।

তিনি জানান, সকাল ৭টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। এর আগে গতকাল রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, জয়পুরহাটে আবহাওয়া পর্যবেক্ষণ না থাকায় জয়পুরহাট পাশের জেলা হওয়ায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তাপমাত্রা রেকর্ড ধরা হয়। এ বছরেই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনও এমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT