1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

থামছে না হত্যাযজ্ঞ: ইসরায়েলের হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৪ Time View

ইসরায়েল গাজায় তাদের নিরবচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে। বুধবার কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে অন্তত ২৫ জন ছিলেন একটি জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে, যাদের বেশিরভাগই ভিড়ের মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান।

অভিযোগ রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের ঠিকাদাররা ভিড়ের মধ্যে টিয়ার গ্যাস ছুড়লে এই পদদলনের ঘটনা ঘটে।

মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা জিএইচএফ আবারও তাদের বিতরণ কেন্দ্রে নিরস্ত্র বেসামরিকদের মৃত্যুর জন্য দায় অস্বীকার করেছে। সংস্থাটি দাবি করেছে, ত্রাণ বিতরণ কেন্দ্রে সশস্ত্র গোষ্ঠীগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। 

এছাড়া গাজার মধ্যাঞ্চলীয় স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় চারজন নিহত হয়েছেন।

অপরদিকে গাজা সিটিতে ৩ জন নিহত হন। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলা রাতভর অব্যাহত থাকায় কয়েক ঘণ্টায় এই দুটি মারাত্মক হামলার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT