1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর ফুটপাতে শিল্প-সাহিত্যের কিংবদন্তিদের শ্রদ্ধা: ডিএসসিসির নতুন উদ্যোগ চলমান সংঘাত থামাতে পাকিস্তান সফর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শহীদ সেনার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা: পরিবারের সদস্যসহ নিহত ৪ ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ২৭০ ছাড়াল ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি: নেতৃত্বে কি পুরোনো মুখ, নাকি আসছে চমক? ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো ভিটামিন বি৩! ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২০ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে মধ্যরাতে শিক্ষার্থীদের উত্তেজনা ও ভিড়
ফজলুল হক মুসলিম হলে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতে অবরুদ্ধ কার্যালয় ও শিক্ষার্থীদের হট্টগোলের দৃশ্য।

ডেইলি বাংলার আকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এক শিক্ষার্থীকে প্রাধ্যক্ষের কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে কার্যালয় অবরুদ্ধ করে রাখা শিক্ষার্থীদের সঙ্গে রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হল সংসদের ভিপি আবু নাঈম ও জিএস ইমামুল হাসানসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে রোববার সন্ধ্যা থেকেই কার্যালয় অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেসানী, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদেরও অবরুদ্ধ করেন। পরবর্তীতে প্রো-ভিসিদ্বয় বেরিয়ে গেলেও ভারপ্রাপ্ত প্রক্টর এবং হল সংসদের ভিপি-জিএস গেটে অবস্থান করছিলেন।

একপর্যায়ে ছাত্রদলের একটি মিছিল প্রাধ্যক্ষের কার্যালয়ের দিকে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে হামলা চালান। এতে ভিপি আবু নাঈমের পোশাক ছিঁড়ে যায় এবং জিএস ইমামুল হাসান গুরুতর আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রক্টর পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। পরে রক্তাক্ত ও আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের পর ছাত্রদলের সহায়তায় প্রাধ্যক্ষ কার্যালয় ত্যাগ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ইব্রাহিম ক্ষোভ প্রকাশ করে জানান, প্রাধ্যক্ষ কর্তৃক হেনস্তার সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি। উল্টো পুরো বিষয়টি ছাত্রদল ও শিবিরের রাজনৈতিক দ্বন্দ্বে রূপ দিয়ে তার মূল বিচার চাওয়ার দাবিকে ধামাচাপা দেওয়া হয়েছে। তবে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি তামি দাবি করেন, বহিরাগতদের উপস্থিতি ও ভিডিও ভাইরাল হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করতেই হল ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT