1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর ফুটপাতে শিল্প-সাহিত্যের কিংবদন্তিদের শ্রদ্ধা: ডিএসসিসির নতুন উদ্যোগ চলমান সংঘাত থামাতে পাকিস্তান সফর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শহীদ সেনার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা: পরিবারের সদস্যসহ নিহত ৪ ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ২৭০ ছাড়াল ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি: নেতৃত্বে কি পুরোনো মুখ, নাকি আসছে চমক? ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো ভিটামিন বি৩! ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

শহীদ সেনার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা: পরিবারের সদস্যসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View
ছবিঃ সংগৃহিত

ভারতের উত্তর প্রদেশে এক শহীদ সেনাসদস্যের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই সেনার পরিবারের তিন সদস্যসহ মোট চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শহীদ সেনার ছেলে, ভাই, ভাতিজা এবং অ্যাম্বুলেন্সের চালক।

গত রোববার (৪ অক্টোবর) সকাল আটটার দিকে অযোধ্যা-সুলতানপুর সীমান্তের হালিয়াপুর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৭৯.৬ কিলোমিটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সুবেদার মেজর সত্যবান সিংয়ের মরদেহ চণ্ডীগড়ের পঞ্চকুলা থেকে নিজ গ্রাম দেওরিয়ার গালিয়া দুদহাইলায় নিয়ে যাওয়া হচ্ছিল। শোকাহত পরিবারের সদস্যরাও ওই অ্যাম্বুলেন্সেই ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান শহীদ সত্যবানের ছেলে গৌরব সিং (২৮) এবং অ্যাম্বুলেন্সচালক জসপাল (৩০)। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেনাসদস্যের ভাই রাজন চৌধুরী এবং ভাতিজা রাম সমুজ সিং (৪০)।

এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সুবেদার মেজর সত্যবানের মরদেহ হালিয়াপুর থানায় সুরক্ষিত রাখা হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ সামরিক মর্যাদায় শহীদ সেনাসদস্যের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT