1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ট্রাম্পের নতুন শুল্কনীতি: বিশ্বজুড়ে বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১১ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক (ট্যারিফ) কার্যকর হয়েছে আজ মধ্যরাতে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর আরোপিত এই শুল্কের ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মধ্যরাত পার হওয়ার কিছু মুহূর্ত আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, মধ্যরাত হয়েছে!!! এখন থেকে বহু বিলিয়ন ডলারের ট্যারিফ যুক্তরাষ্ট্রে প্রবাহিত হচ্ছে!” যদি না দেশটি রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করে তবে ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৭ আগস্ট থেকে। দিল্লি এই পদক্ষেপকে অন্যায়, অবিচার এবং অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছে। দিল্লি বলেছে, তারা জাতীয় স্বার্থ রক্ষা করবে। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশে তৈরি কম্পিউটার চিপের ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি দেন। তবে যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ করা প্রতিষ্ঠান যেমন দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি নতুন এই শুল্ক থেকে আপাতত রেহাই পেয়েছে। লাওস এবং মিয়ানমারের মতো উৎপাদননির্ভর দেশগুলোর ওপর ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। যা এই অঞ্চলকে বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে, চীনের সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোকে টার্গেট করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি দেশ ইতিমধ্যে ওয়াশিংটনের সাথে সমঝোতায় পৌঁছে হুমকিকৃত উচ্চ শুল্ক থেকে কিছুটা রেহাই পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাথেও একটি চুক্তি হয়েছে, যার আওতায় ১৫ শতাংশ শুল্ক মেনে নিয়েছে ব্রাসেলস। কানাডার ওপর ট্যারিফ ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। ফেন্টানিল ও অন্যান্য মাদক পাচার ঠেকাতে সহযোগিতা না করার অভিযোগে। তবে ইউএসএমসিএ চুক্তির কারণে বেশিরভাগ কানাডিয়ান পণ্যই এই শুল্ক থেকে বাদ পড়বে। মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, চলমান আলোচনার পরিপ্রেক্ষিতে। ব্রাজিলের ওপরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্র মামলাকে উইচ হান্ট হিসেবে অভিহিত করেছেন। চীনের সঙ্গে ৯০ দিনের ট্যারিফ স্থগিতাদেশের মেয়াদ ১২ আগস্ট শেষ হতে চলেছে। তার আগেই নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই শুল্ক নীতিকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করলেও, কেউ কেউ মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে, যেমন অ্যাপলের নতুন ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT