1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে গাজীপুরে নিহত ৩

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস জোয়াদ্দারের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান টালাবহ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)। তারা তিনজনই র্নিমাণ শ্রমিকের কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিলাবৃষ্টি পাম্পের পাশে অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে পাঁচজন গুরুহত হন। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আরও দুজন চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, শিলাবৃষ্টি পাম্পের পাশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT