1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

‘জীবনে আজাইরাদের যত ঝেড়ে ফেলা যায় ততই ভালো’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ Time View

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। জীবনে ঘটে যাওয়া কোনো কিছু গোপন রাখেন না। এক কথায় বলতে গেলে— সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেন সব। এতে পরীর সময় কেমন যাচ্ছে, ভক্তরা উপলব্ধি করতে পারেন। এ ছাড়া পরী বিভিন্ন বিষয়ের ওপর মতামত ও পর্যবেক্ষণও ফেসবুকে দিয়ে থাকেন।

কয়েক দিন আগে পরীমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সে কথাও তিনি তার ফেসবুকে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।

এবার তিনি হাসপাতালে বসে জীবনের গভীরতম এক উপলব্ধির কথা প্রকাশ করলেন। এতে পরীমনি লেখেন, সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না এলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না।

অন্যের প্রতি প্রত্যাশার কথা ব্যক্ত করে পরীমনি লেখেন, একটা সময় অনেকের মতো আমারও মনে হতো কারও কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই।’

এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’— বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয়স্বজনদের আপনি নিশ্চয়ই খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছ জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।

এর পরের কথায় পরীমনির মনের ভেতরে জমে থাকা কিছুটা ক্ষোভের বিষয় প্রকাশ পেয়েছে। পরী লেখেন, আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দু-এক বছর ধরে আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করতেছি।

এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হইল বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।

আবারও লেখার শেষাংশে পরীমনি কিছু মানুষের ঋণও স্বীকার করেছেন। পরীর ভাষ্য, আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতার কাছে ঋণী। এরাই আমার পরিবার। এন্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে!

ছেলে রাজ্যকে বুকে জড়িয়ে শুয়ে থাকার ছবিও প্রকাশ করেন পরীমনি। এ প্রসঙ্গে পরীমনি লেখেন— যাই হোক, মা-ছেলের এই ছবি দুটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT