1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি আধুনিকায়নের পথে বাংলাদেশ পুলিশ: নতুন ২৪ হাজার ৬৭৭ পদ ও ৫ হাজার ৮৩০ যানবাহনের পরিকল্পনা ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বৃদ্ধি ১৩৭.৭৮ শতাংশ, বাহিনীপ্রধানদের ১ লাখ ৭২ হাজার টাকা সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নিন্দা গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর সদর হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, টিকিট বিক্রি, চিকিৎসকদের উপস্থিতি ও ওষুধ সংরক্ষণে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এই অভিযান চালায়।

টিকিট বিক্রি ও চিকিৎসকদের অনুপস্থিতি

অভিযানে হাসপাতালের টিকিট কাউন্টারে পাঁচ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়া কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়েও সত্যতা পাওয়া যায়।

খাবার সরবরাহ ও ওষুধ সংরক্ষণে অনিয়ম

দুদক সূত্রে জানা গেছে, রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রমাণ মিলেছে। ৯৫ টাকা দরের চালের পরিবর্তে নিম্নমানের চালের ভাত এবং নির্ধারিত ২০০ গ্রাম পাঙাশ মাছের পরিবর্তে মাত্র ৮০ গ্রাম মাছ রান্না করে রোগীদের সরবরাহ করা হচ্ছিল। পাশাপাশি হাসপাতালের ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছিল না বলেও দেখা গেছে।

দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্য ও একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT