1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জাপানে একদিনে তাপমাত্রার দুটি নতুন রেকর্ড: পারদ ছাড়াল ৪১ ডিগ্রি

banglarakash
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০০ Time View

চলতি বছরে জাপানে রেকর্ড পরিমাণ গরম পড়েছে। গরম থেকে রক্ষায় দেশজুড়ে ৪৭টি প্রদেশের মধ্যে ৪৪টিতে হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে জাপানে একদিনেই সর্বোচ্চ তাপমাত্রার দু’টি নতুন রেকর্ড হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ইসেসাকি শহরে তাপমাত্রা প্রথমে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং পরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর গত মাস ছিল সবচেয়ে গরমের। গড় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

কিয়োটো শহরেও প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

চরম গরমের কারণে ধান চাষে সমস্যা, পানির সংকট ও কম বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম জাপানে মৌসুমি বৃষ্টি তিন সপ্তাহ আগে শেষ হয়ে গেছে। বৃদ্ধ জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে থাকায় সরকার সবাইকে ঠান্ডা পরিবেশে থাকার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু উষ্ণ হওয়ার কারণে জাপানের প্রিয় চেরি ফুলগুলো আগেভাগে ফুটছে বা অনেক সময় পুরোপুরি ফুটছেও না। কারণ শরৎ ও শীতকাল যথেষ্ট ঠান্ডা না হওয়ায় ফুল ফোটার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

গত বছর মাউন্ট ফুজির বিখ্যাত বরফচূড়াও দীর্ঘ সময় অনুপস্থিত ছিল। সাধারণত অক্টোবরের শুরুতে বরফ দেখা গেলেও তা দেখা যায় নভেম্বরের শুরুতে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT