1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কিয়েভ সফরে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২১৬ Time View

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে পৌঁছেছেন। তিনি কিয়েভের কাছাকাছি শহর বুচা ও বোরোদিয়াঙ্কাও ঘুরে দেখেছেন।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এ সময় তিনি ইউক্রেনকে বলেন, লাক্সেমবার্গ আপনাদের পাশে আছে।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী বলেন, বুচার অকল্পনীয় মানবিক ট্র্যাজেডি বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।

তিনি বলেন, এই নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা, বিচার করা এবং শাস্তি দেওয়া নিশ্চিত করার জন্য ইউক্রেন লুক্সেমবার্গের ওপর নির্ভর করতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেটেল ইউক্রেনের মহান বন্ধু এবং ইউক্রেনের প্রতি লুক্সেমবার্গের সহায়তা তার প্রতিরক্ষা বাজেটের ১৫ শতাংশ ছিল।

তিনি বলেন, ইউক্রেনের জনগণের প্রতি তার (লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল) আন্তরিকতার জন্য এবং যুদ্ধপরবর্তী পুনর্গঠনে অংশ নেওয়ার জন্য লুক্সেমবার্গের প্রস্তুতির জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT