1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে অভিষেক-সালমান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

সালমান খান আর অভিষেক বচ্চন একে-অপরকে জড়িয়ে ধরতে দেখে ফের মাথাচাড়া দিল ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনা। প্রযোজক আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনে বৃহস্পতিবার লেগেছিল তারকাদের মেলা।

হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, সালমান খান, হৃতিক রোশনরা। বিগ বুল, টোটাল ধামাল, সরকার ৩, চেহরে-র মতো সিনেমা বানিয়েছেন আনন্দ। ৬০ বছরের জন্মদিনে আমন্ত্রিত ছিল তার ইন্ডাস্ট্রির বন্ধুরা। ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে এই বার্থ ডে পার্টিতে আসেন অমিতাভ। উপস্থিত ছিলেন অভিনেতা জ্যাকি শ্রফও। এসেছিলেন শাহরুখ খানও।

তবে এদিনের পার্টির লাইমলাইট কাড়েন অমিতাভ বচ্চন ও সালমান খান। অন্তত একটি ভাইরাল ভিডিও দেখে তেমনটাই মত নেটিজেনদের। দেখা যায়, একে-অপরকে জড়িয়ে ধরেছেন সালমান আর অভিষেক। শুধু তাই নয়, হেসে হেসে খানিকক্ষণ কথাও বললেন।

ঐশ্বরিয়া আর অভিষেকের ডিভোর্স নিয়ে এমনিতেই জল্পনার শেষ নেই নেটপাড়ায়। তার মাঝে স্ত্রীর সাবেকের সঙ্গে অভিষেকের এভাবে কোলাকুলি নিয়ে চর্চা তুঙ্গে।

আসলে এতদিন পার্টিতে একে-অপরকে দেখলে এড়িয়েই চলতেন অভিষেক আর সালমান। ১৯৯৮ সালে হাম দিল দে চুকে সানম-এর সময় প্রেমে পড়েছিলেন সালমান ও ঐশ্বরিয়া। ছাড়াছাড়ির পর ঐশ্বরিয়ার জন্য ঝামেলায় জড়ান সালমান আর বিবেক ওবেরয়। অভিষেককে পার্টিতে দেখলেও সেভাবে কথা বলতে দেখা যায়নি, এতদিন সালমান খানকে। তাই বৃহস্পতিবারের পার্টিতে দুজনের ভাব-ভালোবাসা চোখ কপালে তুলেছে নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT