1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার ময়মনসিংহে ১১ দলীয় সমাবেশে মামুনুল হক, বিএনপিকে সতর্কবার্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অনুষ্ঠিত, ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, দুইজন আটক ফেনীতে পিকআপের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ, দ্রুত বিচার দাবি নরসিংদীতে কুকুর হত্যার ঘটনায় আরও এক নারী আটক

এসআই পরিচয়ে ইজিবাইক চুরি, অভিযানে তিনজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় ব্যবহার করে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা পুলিশ। ঘটনার পর দায়ের হওয়া মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১২ জুন রাজৈর উপজেলার সাধুর ব্রিজসংলগ্ন এলাকায় যাত্রীর অপেক্ষায় ছিলেন এক ইজিবাইকচালক। এ সময় এক ব্যক্তি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে ইজিবাইক ভাড়া নেন। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে কথিত পুলিশি অভিযানের কথা বলে চালককে অন্য একটি স্থানে নিয়ে যেতে বলেন।

পরে মজুমদারকান্দি এলাকায় পৌঁছে কৌশলে চালককে ইজিবাইক থেকে নামিয়ে দেওয়া হয়। এ সুযোগে মোটরসাইকেলে থাকা সহযোগীদের সহায়তায় অভিযুক্তরা প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজৈর থানায় মামলা হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুরের ভাঙ্গা ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সুজন মোল্লা (২৮), মো. লিমন মিয়া (৩৫) এবং মো. সাকায়েত মুন্সী (৩৫)। তাদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। পুলিশ জানিয়েছে, সুজন একজন চাকরিচ্যুত সেনাসদস্য এবং লিমন একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য।

পুলিশের ভাষ্য, চুরি হওয়া ইজিবাইক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT