1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব| ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

এমপি আজাদকে আ.লীগ থেকে অব্যাহতি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৮ Time View

কুমিল্লা-৪ ( দেবিদ্বার) সংসদীয় আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কারণ দর্শানোর ওই নোটিশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উল্লেখ করেছেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে আপনার (এমপি আজাদ) নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে মর্মে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জমা হয়েছে। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় জেলার সাংগঠনিক সম্পাদক পদ থেকে আপনাকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো। এমতাবস্থায় সংগঠনের আর্দশ, শৃংখলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আপনাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন বলেন, দেবিদ্বারের এমপি আবুল কালাম আজাদের নির্দেশে আমার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT