1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ইসরাইলে ১০০ রকেট নিক্ষেপ করে ইসলামি জিহাদের প্রতিবাদ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২০৮ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকার আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরাইলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন।

ইসরাইলি হামলায় জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার তাইসির আল জাবারিসহ অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হওয়ার পর পাল্টা হামলা চালালেন প্রতিরোধ আন্দোলনকারীরা। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের এ সংগঠনটি শুক্রবার রাতে তাদের পাল্টা হামলা সম্পর্কে বলেছে, এটি কেবল ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া’।

সংগঠনটির সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, সিনিয়র কমান্ডার তাইসির আল-জাবারিকে হত্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল-কুদস ব্রিগেড ইসরাইলের রাজধানী তেলআবিবসহ দেশটির মধ্যাঞ্চলীয় বিভিন্ন শহর এবং গাজা সংলগ্ন এলাকাগুলোতে শতাধিক রকেট নিক্ষেপ করেছে।

ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শুক্রবারের আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরাইলকে ‘অবিরাম’ সংঘাতের মুখোমুখি হতে হবে।

এবারের হামলার পর ইসরাইলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না। এবারের সংগ্রামে সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে এক পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানান জিয়াদ আন-নাখালা।

এছাড়া, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়েছে, এ জন্য তাদের মূল্য দিতে হবে।

গত মে মাসে ইসরাইল গাজায় আগ্রাসন চালালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ৪ হাজার রকেট নিক্ষেপ করেছিল।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT