1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

“ইরানে” ইন্টারনেট সেবা বন্ধের কারণে স্টারলিংক নেটওয়ারর্ক দেয়ার ঘোষণা ইলন মাস্কের।

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০২ Time View

ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান সরকার নাগরিকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার প্রেক্ষাপটে ইরানে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

১৪ তারিখ, শনিবার রাত (১টা ৪ মিনিটে) ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এই ঘোষণা প্রদান করেন। পোস্টে লিখেছেন, ‘দ্য বিমস আর অন’- অর্থাৎ স্টারলিংকের সিগনাল চালু রয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

এর আগে, ১৩ তারিখ শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, পরিস্থিতির কারণে দেশজুড়ে ইন্টারনেটে ‘অস্থায়ী সীমাবদ্ধতা’ আরোপ করা হয়েছে। ফলে তেহরান ও জেরুজালেমের মধ্যে চলমান সংঘাতের সময় ইরানি নাগরিকরা বাইরের সংবাদমাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না।

ইন্টারনেট  বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদসহ সব ধরনের তথ্যের উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেন ইলন মাস্ক। উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT