1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলে বহু বাড়িঘর

BanglarAkash desk
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৮১ Time View

 

ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা কর্মীরা বলেছেন, মধ্য ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপে দু’জন চাপা পড়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। তাদের মধ্যে ৬০ বছর বয়সী একজন নারীর অবস্থা গুরুতর। তাকে স্থানীয় ওল্ফসন মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জানিয়েছে, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে। সেখানে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে ইসরায়েলে নিহতের সংখ্যা দু’জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের অধিক।

এদিকে, জেরুজালেমের আকাশে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউয়ের সতর্কবার্তা দেওয়ার পর এই বিস্ফোরণ ঘটে।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, “ইসরায়েলের দিকে আরও একটি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করতে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় অবস্থিত সামরিক, পারমাণবিক কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হয়। আহত হয় ৩২০ জন।

এর জবাবে শুক্রবার দিন ও দিবাগত রাতে ইসরায়েলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT