1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংক শপিং সেন্টারে কর্মচারীকে মারধরের অভিযোগ, ন্যায়বিচারের দাবি পরিবারের। পাবনা সদরে র‍্যাব ১০ (ফরিদপুর ক্যাম্প) এর অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার নগরকান্দায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাঙ্গু নদীতে ফুল বিসর্জনে তঞ্চঙ্গ্যাদের বর্ষবরণ উৎসব, বান্দরবানে উৎসবের রং শপথ নিলেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নবনির্বাচিত দুই এমপি কাপ্তাই হ্রদের পানি সংকটে ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: তারেক রহমান বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা অনলাইন ক্লাস শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে, জ্বালানি সংকটে নতুন উদ্যোগ কক্সবাজারে ডোবা থেকে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে: জাতিসংঘ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২২৪ Time View

ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের কারণে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস

 বুধবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কথা বলেন

তিনি বলেন, এই যুদ্ধে মূল্য বৃদ্ধির কারণে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে

জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেন যদি যুদ্ধ শুরুর আগের মাত্রায় রপ্তানি ফের শুরু করতে না পারে, তা হলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে; আর সেই দুর্ভিক্ষ কয়েক বছর চলবে

এই যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে। এসব বন্দর থেকে একসময়ে বিপুল পরিমাণ সূর্যমুখী তেল, ভুট্টা গমের মতো খাদ্যশস্য রপ্তানি হয়েছে। এতে বৈশ্বিক সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং এর বিকল্পগুলোর দাম বেড়ে গেছে।

জাতিসংঘের তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে

গুতেরেস বলেন, এই সংঘাত লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থায় নিয়ে গেছে, এর জেরে অপুষ্টি, গণক্ষুধা এবং দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা যদি যৌথভাবে এগিয়ে আসি, তা হলে পৃথিবীতে যথেষ্ট খাবার আছে। কিন্তু সমস্যা যদি আজই সমাধান না করি, তা হলে আমরা সামনের মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির মুখোমুখি হব

 (আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT